
বৃষ্টির পানিতে ধসে গিয়ে প্রায় ১০ ফিটের উপরে খাল হয়ে দীর্ঘদিন ধরে চলাচলে ভুগছিলেন ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভোলাপাড়া গ্রামের বাসিন্দারা। উপজেলা পরিষদ,প্রশাসন,ইউনিয়ন চেয়ারম্যানসহ বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও যখন প্রতিকার পায়নি।
তখন স্থানীয়রা রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফের দ্বারস্থ হন। পড়ে তিনি নিজ উদ্যোগে স্থানীয় তরুণ সমাজের সহযোগিতায় নিজেই ভাঙ্গা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়ে মঙ্গলবার সকাল থেকেই কোদাল হাতে ভাঙ্গা সড়কে মাটি ভরাটের কাজে নেমে পড়েন। তার দেখাদেখি স্থানীয় তরুণরা সেখানে তার সাথে মাটি ভরাটে নেমে পড়েন। তিনি নিজে কোদাল নিয়ে মাটি রাস্তা সংস্কারে যোগ দেওয়ায় স্থানীয়রা ব্যাপক প্রশংসা করেন বিএনপি নেতা আলিফের। এ বিএনপি নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মামাতো ভাই।
সরেজমিনে গিয়ে দেখা যায়,রাণীশংকৈল –নেকমরদ আঞ্চলিক সড়ক ঘেঁষা ভোলাপাড়া যাওয়ার সড়কের পাশেই একটি বিশাল পুকুর সেই পুকুর ঘেষেই ভোলাপাড়া যাওয়ার রাস্তা বৃষ্টির পানিতে ধসে প্রায় ২০ ফিট জায়গাজুড়ে বিশাল গর্ত সৃস্টি হয়েছে। সেই গর্ত ভরাট করতে বিএনপি নেতা কোদাঁল হাতে নিয়ে এলাকার ৩০ থেকে ৪০ জন তরুণ সমাজকে সাথে নিয়ে মাটি ভরাটের কাজ করছেন। তিনি নিজেই সাদামাঠা পোষাক পড়ে কোদাল হাতে তাদের সাথে সঙ্গ দিচ্ছেন।কোদাল দিয়ে নিজেই করছেন মাটি ভরাট। এ সময় তার সাথে ছিলেন ছাত্রদল নেতা মুসাব,জিম ইসলাম,স্বেচ্ছাসেবকদল নেতা শাওনসহ স্থানীয় তরুণরা।
স্থানীয়রা জানান,দীর্ঘদিনের ভাঙ্গা রাস্তায় নিজ হাতে মাটি ভরাট করে দিলেন বনগাঁও গ্রামের আলিফ। স্থানীয়রা বলেন,আলিফ এই অঞ্চলের বৃত্তবান মানুষ এবং বিএনপির সাধারণ সম্পাদক তার মতো মানুষ নিজেই কোদাল হাতে রাস্তা সংস্কারের নেমেছেন এটি তিনি বড় মনের পরিচয় দিয়েছেন। গ্রামবাসী তার প্রতি কৃতজ্ঞ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওযাদুদ বিন নুর আলিফ বলেন,স্থানীয়দের চাহিদার ভিত্তিতে ভোলাপাড়া রাস্তাটি সংষ্কার করা হলো। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফার অংশ হিসাবে নিজ এলাকার সমস্যা নিজেরাই সমাধানের অংশ হিসাবে রাস্তা সংস্কার করা হলো। তিনি চান সারাদেশের মানুষ এভাবে নিজেদের ছোটখাটো এলাকাগত সমস্যা নিজেরাই সমাধান করে নিলে দেশ অনেকদুর এগিয়ে যাবে। তিনি এ ধরনের সমস্যা সমাধানে ধারাবাহিকতা বজায় রাখবেন বলে প্রত্যাশা করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution