
নীলফামারী সদর উপজেলায় আনুষ্ঠানিক ভাবে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসুচি শুরু হয়েছে। শনিবার দুপুরে (২০সেপ্টেম্বর) টুপামারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কর্মসুচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল।
টুপামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইয়েদুর রহমান মজনু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু ও রিয়াজুল ইসলাম কালু, সদস্য আনিসুর রহমান কোকো, মোক্তার হোসেন ও সেফাউল জাহাঙ্গীর আলম সেপু বক্তব্য দেন।
প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল বলেন, বিএনপিতে সদস্য সংগ্রহ শুরু হয়েছে। এই সুযোগে যাতে অনুপ্রবেশ না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
বলেন, অনুপ্রবেশ ঘটলে বিএনপির ক্ষতি হবে। অনুপ্রবেশকারীরা সব সময় সুযোগ সন্ধানী হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক বলেন, তৃণমুলের কর্মীরাই বিএনপির প্রাণ। বিএনপিই মানুষের আশা ভরসার কেন্দ্র বিন্দু। আমরা যেন কোন ভুল না করি।
উদ্বোধনী দিনে টুপামারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব এএইচ সাইফুল্লাহ রুবেল বলেন, জেলার ছয় উপজেলায় সদস্য সংগ্রহ চলছে। কেন্দ্রীয় নির্দেশনা মেনে সদস্য সংগ্রহ করা হচ্ছে এবং তৃণমুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা ছড়িয়ে দেয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution