

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমোর গ্রামে গৃহহীন ভূমিহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য রয়েছে আশ্রয়ণ প্রকল্প। সরকারী ভাবে কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প নির্মান করা হলেও বর্তমানে অধিকাংশ মানুষ ঘর ছেড়ে চলে গেছে। ছেড়ে যাওয়া ওই ঘরগুলোতে এখন ঝুলছে তালা। আশ্রয়ণের অনেক বাসিন্দা তালা ভেঙ্গে শূন্য ঘর গুলোতে কেউ গোডাউন হিসেবে ব্যবহার করছে কেউ গরু- ছাগল লালন পালন করছে। অনেক ঘরের জানালা দরজা খুলে নিয়ে গেছে। বর্তমানে ছেড়ে যাওয়া ঘরগুলোতে নতুন উপকারভোগী অনুমোদন না দেওয়ায় ঘরগুলো নষ্ট হয়ে সরকাররে কোটি টাকার প্রকল্প নষ্ট হয়ে যাচ্ছে।
তিন বছর আগে ঘরের উপকার ভোগীদের ঘরের চাবি কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান, ডিসিআরসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করে রাজারহাট উপজেলা প্রশাসন। হস্তান্তরের কয়েক মাস পেরিয়ে যেতে না যেতেই একের পর এক পরিবারগুলো আশ্রয়ণ ছেড়ে চলে গেছেন। এসব ঘর নির্মানে ব্যবহার করা হয়েছে স্বল্প মুল্যের কাঠ ও টিন। দরজা, জানালা গুলো খুলে নিয়ে গেছে। ইটের গাঁথুনিতে সিমেন্ট বালুর পরিমাণ কম থাকায় দেয়ালে ফাটল দেখা দিয়েছে। মাটি ভরাট করে ঘরের ভিটা উঁচু না করায় নীচু জমিতে এই ঘরগুলি তৈরী করায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। প্রাকৃতিক দুর্যোগে নাকাল হচ্ছে আশ্রয়নে থাকা মানুষেরা। ঘরগুলো মাটি থেকে উঁচু না করে সমতল করায় সামান্য পানি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মলমুত্র ত্যাগের ট্যাংকি ভরাট হয়ে বের হচ্ছে দুর্গন্ধ। এতে পানি বাহিত বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে আশ্রয়ানের মানুষরা। দেখ ভাল না থাকার কারণে চুরি হয়ে যাচ্ছে ঘরের দরজা জানালা।
আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারী কালাম ও বাদশা জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘরে মাথা গোঁজার ঠাঁই হলেও এখন দুর্ভোগের শেষ নেই। ঘরে বসবাসে নানা অসুবিধা হচ্ছে। সামান্য বৃষ্টিতে কাদা-পানিতে একাকার হওয়ায় প্রকল্প এলাকার ঘরে এবং বাহিরে পানি জমে থাকে। এ সময় চলাচলে খুব কষ্ট হয়। ভুমিহীন জয়নাল আবেদীন ,হযরত আলী জানান, হামার বাড়ি ঘর ধরলা নদীত ভাঙ্গি গেইছে। মানুষের বাড়িতে থাকি। সরকার আবাসনে মানুষকে যে ঘর দিয়েছে অনেকে তা থাকে না। তারা অন্য জায়গায় অথবা নিজ বাড়িতে থাকে। আমার ঘর নাই একনা যদি ব্যবস্থা করি দেইল হয় তাহলে ভালো হইল হয়।
ছিনাই ইউনিয়েনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান জানান, আবাসনে গরীব দুঃখী মানুষ বসবাস করে। অনেকে কাজের জন্য ঢাকা যায়। তারা দীর্ঘদিন না থাকায় টিন ও টিউবয়েল নষ্ট হয়ে যায়। তারা বাড়িতে এসে বিপাকে পড়ে। সরকার যদি মেরামত করে দেয় এ মানুষগুলো ভালো থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution