
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র দল ইউপিডিএফের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে।

পরে তল্লাশি চালিয়ে ৮ রাউন্ড গুলিসহ ১টি রাশিয়ান পিস্তল, ২টি ম্যাগজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি ওয়াকিটকি সেট ও ইউনিফর্মসহ আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে দুর্গম এলাকা হওয়ায় ইউপিডিএফের সশস্ত্র দলটি পালিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িত সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর আরও জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution