রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ( সিসিডিপি), দাউদপুর অফিসের আয়োজনে সিসিডিপি অফিস চত্বর থেকে এক র্যালি স্থানীয় গুরুত্বপুর্ন সড়ক প্রদিক্ষন করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সিসিডিপির এরিয়া ম্যানেজার দর্কা সেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সিসিডিপির সিপিআরপি কোঅডিনেটর ডেনিস মারানডি, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, হাসান মাহমুদ সালাউদ্দিন মাসুম, আহসান হাবিব, স্থানীয় বিবাহ রেজিস্টার কাজী ওসমানগনি, খিদিরপুর উপ ধর্মপল্লী পাল পুরোহিত বিজয় পেরেরা সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বক্তারা বাংলাদেশ সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।