
জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে জয় পেয়েছে রংপুর ও রাজশাহী জেলা বালিকা ফুটবল দল।শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রংপুর বালিকা ফুটবল দল ২-০ গোলের ব্যবধানে ময়মনসিংহ জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে।
রংপুরের সাগরিকা ও সাথি একটি করে গোল করে। দিনের অপর ম্যাচে রাজশাহী জেলা বালিকা ফুটবল দল নিলার হ্যাটট্রিকের সুবাদে ৪-০ গোলে খাগড়াছড়ি জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে। রাজশাহীর নিলা ৩ টি গোল করে। অপর গোলটি করে সাদিয়া। ম্যাচ পরিচালনা করেন মাহফুজা রাহাত ও তাসফিয়া আকতার। তাদের সহযোগিতা করেন শাহিন, সাহানা খাতুন, মাতিংনু মারম ও সোনিয়া।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution