
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৮:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৭:৩৮ পি.এম
ফুলবাড়ীতে সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার বিকাল ৫ টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে সেচ্ছাসেবক দল এ মতবিনিময় সভা আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেষ্ঠ্য সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক হাসিবুর রহমান হাসিব। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন। আরও বক্তব্য রাখেন, সদস্য সচিব ইদ্রিছ আলী, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল প্রমুখ।
ফুলবাড়ী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুলের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution