
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:০৭ পি.এম
গঙ্গাচড়ায় আগুন পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব খামারটারী মিয়াজী পাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে আসবাবপত্র, কাপড়-চোপড়, ফ্রিজ, ফ্যান, রাইস কুকারসহ প্রায় সাত লাখ টাকার তামাক পুড়ে যায়। ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
গৃহকর্তা আজারুল ইসলাম জানান, বাজার থেকে ফিরে এসে দেখি ঘর ভস্মীভূত। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করলেও কিছুই রক্ষা করতে পারিনি। শুধু দুটি গরু প্রাণে রক্ষা পেয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুরো ঘর ছাই হয়ে যায়। খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে এবং সহায়তার অপেক্ষায় আছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution