
জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। লঙ্কানদের সহজেই হারালেও ভারতের সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত হেরেছে টাইগাররা। তাই পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি অলিখিত সেমি ফাইনালে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ।
পরের ওভারেই স্পিন আক্রমণে যান বাংলাদেশ অধিনায়ক জাকের। নতুন বলে আস্থা রাখেন শেখ মেহেদির ওপর। আক্রমণে এসেই অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন এই অফ স্পিনার। মেহেদিকে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে রিশাদের হাতে ক্যাচ দিয়েছেন সাইম আইয়ুব। ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।
৫ রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন ফখর জামান ও সালমান আলি আগা। দুজনে মিলে পাওয়ার প্লের বাকি ওভারগুলো দেখে-শুনে খেলেছেন। তবে পাওয়ার প্লেতে মাত্র ২৭ রান তুলতে পেরেছে তারা। তাই পাওয়ার প্লে শেষে বড় শট খেলতে যান ফখর।
সপ্তম ওভারের তৃতীয় বলটি অফ-মিডল স্টাম্পের ওপর করেছিলেন রিশাদ হোসেন। সেখানে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন ২১ বলে ১৩ রান করা ফখর। নিজের পরের ওভারে ফিরে আবারো উইকেট পেয়েছেন রিশাদ। এবার তার শিকার হুসেইন তালাত। ৭ বল খেলে ৩ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। তাতে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান।
৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৭ রান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution