
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি বলেছেন, বই হচ্ছে জ্ঞানের ভান্ডার। যত বই পড়বেন ততই শিখবেন। আর বেশি বেশি বই পড়তে হলে লাইব্রেরী তথা পাঠাগারের কোন বিকল্প নেই। শুক্রবার বিকেলে (২৬সেপ্টেম্বর) নীলফামারী প্রেসক্লাবে ‘প্রেসক্লাব লাইব্রেরী’র উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। একজন সাংবাদিকের লেখনির মাধ্যমে অনেক অসঙ্গতী দুর হতে পারে।
নীলফামারী প্রেসক্লাবে লাইব্রেরী স্থাপনের ফলে সাংবাদিকদের মেধা বিকাশে বিশেষ সহায়ক ভুমিকা পালন করবে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন অনুষ্ঠানে।এরআগে ফলোক উন্মোচন করে লাইব্রেরীর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন তিনি। নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি হামিদুল্লাহ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস বিশ্বাস ও আব্দুর রশিদ শাহ, অর্থ সম্পাদক আবুল হোসেন শাহ, দপ্তর সম্পাদক এম আর রাজু, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আরিফ, তৈয়ব আলী সরকার, নুরে আলম বাবু মুশফিকুর রহমান সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন এ সময়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution