
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১০:৩৪ পি.এম
সোনাহাট স্থলবন্দর দূর্গাপুজা উপলক্ষে ৭ দিন বন্ধ ঘোষনা

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৩ অক্টোবর শুক্রবার বন্ধের দিন হওয়ায় আগামী ৪ অক্টোবর শনিবার হতে যথারীতি পূর্বের ন্যায় সকল কার্যক্রম চালু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution