
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৮:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৮:১৯ পি.এম
ফুলবাড়ীতে দুর্গোৎসবে হিন্দু সস্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সস্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আব্দুল্লাহ বাজারে হিন্দু সস্প্রদায়ের মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা সামছুজ্জামান হাসু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপুর্ব লাল সেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোজ্জাম্মেল হক হিন্দু সস্প্রদায়ের পুতুল চন্দ্র সেন প্রমূখ। সভা শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক হিন্দু সস্প্রদায়ের দুস্থ নারী-পুরুষদের মাঝে বস্ত্র বিতারণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution