

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় একটি লোহার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আটজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে থানার সাগরিকা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৬০), আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান বয়স (৬০), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও বাহার উদ্দিন (৪৫)। তাদের (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, বিস্ফোরণে দগ্ধদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution