
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৩:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৭:৪২ পি.এম
ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আমিনুল ইসলাম ছেলে।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল জানান, শিশু জুনায়েদ হোসেন বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে শিশুটি পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে বাড়ির পাশে পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। সন্তানের অকাল মৃত্যুতে ওই পরিবারটিতে এক শোকের ছায়া নেমে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution