
দিনাজপুরের ঘোড়াঘাটে সনাতন ধর্মাবলম্বী জনগণের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার ৩ নং ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের এর উদ্যোগে এ অনুদান বিতরণ করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই সহযোগিতা প্রদান করা হয়। যাতে সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল পরিবারগুলো ধর্মীয় উৎসব আনন্দের সাথে উদযাপন করতে পারে।
অনুদান গ্রহণকারীরা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তা তাদের পূজা উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।
অনুষ্ঠানে প্রায় ১শ জন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫ শ টাকা করে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীসমাজ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution