
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৬:৪৫ পি.এম
ফুলবাড়ীতে মহা নবমীতে মন্দিরে মন্দিরে ভক্তের ঢলে মুখরিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আনন্দ উৎসব মূখর পরিবেশে মহা নবমীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মা দূর্গার দর্শন করতে মন্দিরে মন্দিরে ভক্তের ঢলে মুখরিত। বুধবার (১ অক্টোবর) উপজেলার অধিকাংশ মন্ডপে নারী,পুরুষ ও শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তরা মহা নবমীতে মা দূর্গা দর্শন করতে দেখা গেছে।সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। তাদের আনন্দের যেনন কমতি নেই। সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজনদের নিয়ে অত্যান্ত আনন্দের মাঝে দূর্গা পূজা উপভোগ করছেন।
নারী ভক্ত গৌরী রানী, বিউটি রানী সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। মনে করছি নবমীর আনন্দটা মাটি হয়ে যাবে। তবে মা দূর্গার কৃপায় দুপুরের পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া বন্ধ হয়। আমরা দুপুর থেকে পরিবার পরিজনদের নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ অত্যান্ত আনন্দের সাথে উপভোগ করেছি। তারা আরও জানান, শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে পালন করার লক্ষ্যে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তা জোড়দার করেছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায় এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চন্দ্র রায় জানান, ফুলবাড়ীতে ৭৩ টি মণ্ডপ-মন্দির সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী ও বুধবার মহানবমী ভক্তরা অত্যান্ত উৎসব মূখর পরিবেশে প্রতিটি পুজা মন্ডপে মায়ের দর্শন করছেন। পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের পক্ষ থেকে আমাদের দূর্গা উৎসব অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে পালন করার জন্য ব্যাপক নিরাপত্তা জোড়দার করেছেন। বৃহস্পতিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করার লক্ষ্যে ফুলবাড়ী থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক পরিমানে তৎপর রয়েছে। প্রতি মুহূর্তে এসপি স্যার খোঁজ খবর নিচ্ছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসপি স্যার ও এ এসপি স্যার উপজেলার বিভিন্ন দুর্গা মন্দিরসহ বেশ কিছু পূজা মন্ডপ পরিদর্শন করবে। এসপি স্যারের নিদের্শনা অনুযায়ী সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বসহকারে সবার দায়িত্ব থেকে কাজ করে যাচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution