
প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৭:২৫ পি.এম
পীরগঞ্জে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জ্যোতিডাঙ্গা বিলে মাছ ধরার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রাঘাতে মিজানুর রহমান (৩৫) ঘটনা স্থলেই মারা যায়। তিনি দুই সন্তানের জনক। নিহতের বাড়ি ওই ইউপি’র কেশবপুর গ্রামে। তিনি মৃত্যু জলিল মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে। ইউএনও খাদিজা বেগম বজ্রপাতে মিজানুরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রতি বর্ষা মৌসুমে পীরগঞ্জসহ রংপুর অঞ্চলে বজ্রপাতে প্রাণহানির ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের সময় খোলা মাঠে না দাঁড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution