
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ৩৩ আনসার ব্যাটালিয়ন(হিলি, হাকিমপুর) পরিচালক আহসান উল্লাহ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট নূরুজ্জামান, পিভিএম উপজেলার সদরের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন। এসময় উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলন।
কর্মকর্তারা পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্য এবং পুজা আয়োজকদের সাথে কথা বলেন। এ সময় আয়োজকরা আনসার ও ভিডিপি সদস্যদের কার্যকর ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন।
আনসার ব্যাটালিয়নের পরিচালক আহসান উল্লাহ বলেন, “শারদীয় দুর্গাপূজা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। পূজাকে ঘিরে যাতে মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও আনসার ব্যাটালিয়নের টহল দল কাজ করছেন।
এবারে উপজেলাতে ৬৯টি পুজা মন্ডবের আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি ৪২৮ জন আনসার ও ভিডিপি সদস্য নিরপাত্তার দায়িত্ব পালন করছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution