

টেস্ট ক্যারিয়ারে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। লাল বলের ক্রিকেটে ৯৮টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। আর দুটি টেস্ট খেললেই পৌঁছে যাবেন দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে। সেই সুযোগও এসেছে তার সামনে।
আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিশ্চিত হয়ে গেল মুশফিকুর রহিমের শততম টেস্টের ভেন্যু। দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশরা। প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর শুরু হবে। এরপর ঢাকায় ফিরে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ তারিখ শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সব ঠিক থাকলে সেটিই হবে মুশফিকের শততম টেস্ট।
এখন পর্যন্ত ৯৮ টেস্টে ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটির সৌজন্যে ৩৮.১০ গড়ে ৬ হাজার ৩২৮ রান করেছেন ৩৮ বছর বয়সী ব্যাটার। এটিই হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ। এর আগে ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ৭ উইকেটে জিতেছিল স্বাগতিকরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution