
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৪:০৫ এ.এম
ফুলবাড়ীতে মাদকসহ মা-ছেলে গ্রেফতার

জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার নাগদাহ এলাকার জোবেদ আলীর বাড়ীতে অভিযান চালায়। এ সময় জোবেদ আলীর স্ত্রী জমিরন বেগমের (৫৮) কাছ থেকে ৭০ পিস এবং তার ছেলে নুর আমিন ভুট্টোর কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ১২ শ টাকা ও ২ টি মোবাইল ফোন জব্দ করে। অভিযানের সময় জোবেদ আলীর অপর ছেলেদের মাদক বিক্রেতা জামরুল ইসলাম (৪০) কৌশলে পালিয়ে যায়। পরে জব্দকৃত মাদকসহ মা- ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, এ ঘটনায় পলাতক একজনসহ মোট তিনজনের নামে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution