

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানিতে ভেসে এলো একটি মরা গন্ডার। ভেসে আসা মরা গন্ডারটি উপজেলার তিলাই ইউনিয়নের দঃক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়ে। এসময় মরা গন্ডারটি দেখতে উৎসুক জনতার ভীড় লেগে যায়।
গত কয়েক দিনের ভারী বর্ষণে ভারতে প্রবল বন্যা দেখা দেয়। এর ফলে পাহাড় ধ্বস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় দুধকুমার নদ দিয়ে কাঠের গুড়ি, মরা গরু, মাছ ও সাপ ভেসে আসছিলো। ধারণা করা হচ্ছে,গন্ডারের আবাস স্থল তলিয়ে যাওয়ায় বন্যার পনিতে ডুবে মারা গেছে ওই গন্ডারটি।
তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, বুধবার দূপূরের দিকে মরা গন্ডারের বিষয়টির সংবাদ পাই। পরে কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু যাদু ঘরের কিউরেটর জুয়েল রানা ,উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীসহ ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই গন্ডার টি মারা গেছে এবং পচন ধরেছে।
কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম বলেন, গন্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্যত্র সড়ানো সম্ভব নয়, তাই ইউপি চেয়ারম্যানকে ওখানেই গর্ত করে পুতে রাখার জন্য বলা হয়েছে। যমুনা সেতু যাদুঘরের কিউরেটর জানান, গন্ডারটির দেহবাশেষ সংরক্ষণ করা হবে। পরে শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহার করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution