
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোণ্ডা-রাশমিকা মান্দানার বাগদানের গুঞ্জনের মাঝেই বড় দুর্ঘটনার শিকার বিজয়। সোমবার সন্ধ্যায় দেশটির জগুলাম্বা গাদোয়াল জেলার আন্দাভালিতে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।
সম্প্রতি বিজয় তার ভাই আনন্দ দেবরকোণ্ডা এবং বাবা-মা গোবর্ধন রাও ও মাধবীর সঙ্গে পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার মহাসমাধিতে গিয়েছিলেন। সেখানে অভ্যর্থনার ভিডিওতে ভক্তদের নজর কাড়ে বিজয়ের হাতে থাকা একটি আংটি—যা দেখে নেটিজেনরা এটিকে বাগদানের আংটি বলেই ধারণা করছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ব্লকবাস্টার ছবি ‘গীতা গোবিন্দম’-এ একসঙ্গে কাজের পর থেকেই বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর ‘ডিয়ার কমরেড’-এও তারা জুটি বাঁধেন। ২০২৩ সালে মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয় এবং ধারণা করা হচ্ছে সেই সম্পর্কই এবার পরিণতি পেতে চলেছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution