
দিনাজপুর প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার দিনাজপুর প্রতিনিধি সাংবাদিক মাসুদ রেজা (হাই) এর জানাজা নামাজ প্রেসক্লাবে বেলা ১২ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন।
সংবাদ পেশায় সততা, নৈতিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার জন্য তিনি সহকর্মীদের মাঝে ছিলেন অত্যন্ত সম্মানিত। জানাজা নামাযে সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিনাজপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন গভীর শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution