
ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোটের জন্য ফিলিস্তিনের পশ্চিমতীরের হেবরনের ঐতিহাসিক ইব্রাহিম মসজিদ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার (৮ অক্টোবর) সকালে মসজিদে যাওয়ার সব পথ বন্ধ করে দেয় ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মসজিদটি বন্ধ রাখা হবে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনারা মসজিদটিতে যাওয়ার সব চেকপয়েন্ট ও রাস্তা বন্ধ করে দিয়ে উত্তেজনা আরও বৃদ্ধি করেছে।
এছাড়া ইহুদিদের এই উৎসবের জন্য হেবরনের জাবের, সালাইমেহ, ঘাইত এবং ওয়াদি আল-হুসাইন এলাকায় কারফিউ জারি করেছে ইসরায়েলি সেনারা। সেখানকার সাধারণ মানুষকে বের হতে দিচ্ছে না দখলদাররা। এছাড়া শিক্ষার্থীদের স্কুলেও যেতে দেয়নি তারা।
ইব্রাহিমি মসজিদ বন্ধের মধ্যেই ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভির মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেছিলেন। নিষেধাজ্ঞা সত্ত্বেও এ দখলদার সেখানে রীতিমতো তাণ্ডব চালিয়ে প্রার্থনা করেছে। ওই সময় বেন-গিভির ঘোষণা দেন এখন থেকে আল-আকসার মালিক ইসরায়েল। তার এ ঘোষণার পর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution