
নীলফামারীতে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজেন ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায় বক্তব্য দেন উদ্বোধনী অনুষ্ঠানে।
জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জেলার ছয় উপজেলার বালক-বালিকা দল। আগামী ১৩অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution