
রংপুরের স্বেচ্ছাসেবী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘বাংলার চোখ’ তাদের ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে কেক কাটা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাজী মো. তানবীর হোসেন আশরাফি এবং প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদের বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এ এম সি শপিং কমপ্লেক্স রংপুরের সভাপতি মো. জয়নাল আবেদীন। তিনি তার বক্তব্যে ‘বাংলার চোখ’-এর ১৯ বছরের পথচলা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনটির মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফ, মো. মাহমুদুন্নবী ডলার, সংগঠনের উপদেষ্টা মো. শরিফুল ইসলাম, আজীবন সদস্য মো. মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি মো. মিজানুর রহমান মিজান, মহানগর কমিটির সভাপতি মো. আবু জাফর লিটন এবং সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক। ১৯ বছর পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো. সহিদুল ইসলাম রিপিড এবং সদস্য সচিব ছিলেন মো. ফিরোজ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন এনামুল হক সুজন, আরিফুল ইসলাম রকি, মো. সাব্বির হোসেন, আবুল কালাম আজাদ, সিহাব হোসেন জয়, হাজী মো. আলী আকবর বাদল, মো. দেলোয়ার হোসেন,মো. সাহাবর আলী শাকিব, মো. আরিফ হোসেন, কারমাইকেল কলেজের আহ্বায়ক মো. রিফাত হোসেন শুভ, সদস্য সচিব তৃষা, মাহমুদা আক্তার মিতু সহ ‘বাংলার চোখ’-এর বিপুল সংখ্যক সদস্য ও শুভানুধ্যায়ীরা। কেক কাটার মধ্য দিয়ে শুরু হওয়া এই বর্ণাঢ্য আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে দর্শকদের মন জয় করেন। সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং রংপুরে ‘বাংলার চোখ’-এর ১৯ বছরের এই মাইলফলক উদযাপন হয়ে ওঠে এক মহামিলনমেলা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution