

শনিবার রাতে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এসময় তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।’
সারজিস আলমের বক্তব্যে মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় জানিয়েছেন নেটিজেনরা। বাদ যাননি শোবিজ অঙ্গনের তারকারা। দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ সারজিসকে উদ্দেশ করে বলেন, ‘স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি মানসিক চাপ উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি।’
এরপর তিনি লেখেন, ‘ডাক্তারের পরামর্শমত রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।’ প্রিন্স জানিয়েছেন এই পোস্টি সাময়িক সময়ের জন্য। সুরকার প্রিন্স মাহমুদের পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘বিনে পয়সায় প্রেসক্রিপশন’। অন্য একজন লিখেছেন, ‘রিভোট্রিল পাওয়ারফুল ওষুধ। লেক্সাটোনিল খেতে পারে। অবসাদ চলে যাবে। এই লেক্সাটোনিল খেলে অবাঞ্চিত চুলকানি রোগও চলে যাবে।’
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution