
সাহিত্য হোক সমাজ গঠনের আলোকিত আশ্রয়। এই স্লোগানকে লালন করে এগিয়ে যাচ্ছে রংপুর সাহিত্য একাডেমি। গত শনিবার বিকেল চারটায় রংপুর টাউন হল চত্বর এলাকায় নারীদের সম্মানার্থে সংগঠনের ১২৯ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
সহ সভাপতি নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে কবিতা পাঠ, আলোচনা ও গান পরিবেশন করেন মাহবুবুল ইসলাম, জোসেফ আখতার, সাহিদা মিল্কি, রেজিনা সাফরিন, রওশন আরা সোহেলী, হাই হাফিজ, সুফি জাহিদ হোসেন, জেনিফার আলী এলি, শিখা রাণী সরকার, সাবিনা আফজা হক লিসু, ওবায়দুল মজিদ, মাহবুব রহমান, বেলায়েত হোসেন, আব্দুল কুদ্দুস, সরকার বাবলু, সরকার তোফাজ্জল হোসেন, আবু নাসের সিদ্দিক তুহিন, শাহনাজ চৌধুরি, রমেনা বেগম রমা, নাহিদা ইয়াসমিন, জাহিদ হোসেন, মমিনুল পথিক, এটি আহমেদ হিমু, জি এম নজু, সৈয়দা কামরুন্নাহার লিপি, রুমানা শারমিন রুমি, সেলিনা সাত্তার শেলী, এনামুল হক, হাসনাইন রাব্বী, দীপ্তি রানী, এটিএম মোর্শেদ, সেবু মোস্তাফিজ, তাপস মাহমুদ, নীল রতন সরকার, শ্রাবণ রায়, আকবার হোসেন, সাখাওয়াত হোসেন সোহাগ ও রিপন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ্ আলম।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution