
রংপুরে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক পরিবারের সদস্যরা। গত শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হালিমা খাতুন অভিযোগ করেন, রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার বাসিন্দা ওমর আলী ২০২২ সালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি নিজের সোয়া তিন শতক জমির উপর নির্মিত ঘরবাড়ি ১০ সন্তানের মধ্যে অসিয়তনামা অনুযায়ী ভাগ করে যান।
হালিমা খাতুন জানান, বাবার মৃত্যুর পর অসিয়ত অনুযায়ী চার বোনের মধ্যে দুটি ঘর সমানভাবে ভাগ হওয়ার কথা থাকলেও বড় বোন ফাতেমা বেগম জোরপূর্বক ঘরগুলো দখল করে রেখেছেন। বিষয়টি নিয়ে ৯ ভাই-বোন প্রতিবাদ বড়ো ফাতেমা বেগম তাদের বিরুদ্ধে জানালে,স্বর্ণ চুরির তিনি আরও জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হলেও এবং পুলিশ একাধিকবার তদন্ত ও বৈঠক করলেও ফাতেমা বেগম ন্যায্য বণ্টন মানতে রাজি নয়। বরং সম্প্রতি সংবাদ সম্মেলন করে ভাই-বোনদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন।
ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা নিশ্চিত করা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওমর আলীর ছেলে মোস্তফা রহমান, মোস্তাক রহমান, আব্দুস সাত্তার, আব্দুর রহিম, রেজাউল করিম, আব্দুল কাদের লিমন এবং মেয়ে আকলিমা বেগম ও আমেনা বেগমসহ অন্যান্য সদস্যরা।
অন্যদিকে, অভিযুক্ত ফাতেমা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ২০১৪ সালে আমার ডিভোর্সের পর থেকে আমি বাবার বাড়ি রাধাবল্লভ এলাকায় বসবাস করছি। বাবা মৃত্যুর আগে তাঁর দুটি ঘর আমাকে দিয়ে গিয়েছিলেন, কিন্তু বর্তমানে ভাই-বোনেরা আমাকে উচ্ছেদের হুমকি দিচ্ছে, আমার ঘরে রাখা সন্তানদের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা স্বর্ণালংকার চুরি হয়েছে, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution