
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৮:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৬:৫৯ পি.এম
ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহানত আলীর দাফন সম্পন্ন

সোমবার (২০ অক্টোবর) সকালে বার্ধক্যজনিত অসুস্থ্যতায় বীর মুক্তিযোদ্ধা শাহানত আলী (৭৭) নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। নিহত বীর মুক্তিযোদ্ধা শাহানত নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি এলাকার মৃত আলহাজ্ব পনির উদ্দিনের ছেলে।
সোমবার বিকালে উপজেলার পশ্চিম ফুলমতি জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান ও ফুলবাড়ী থানার এস আই জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সহযোদ্ধাগণ এবং আত্মীয়-স্বজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রাষ্ট্রীয় মর্যাদা শেষে বীর মুক্তিযোদ্ধা শাহানত আলীকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution