
প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৬:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৭:০৭ পি.এম
কাউনিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

রংপুরের কাউনিয়া উপজেলার সানাই মোড় ফকির মার্কেট এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রানা ইসলাম (৩২)। তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের রাজিব এলাকার লুৎফর রহমানের ছেলে।
গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ তাকে আটক করে কাউনিয়া থানা পুলিশ। কাউনিয়া থানার উপ- পরিদর্শক এসআই মো. মনিবুর রহমান জানান , “ দীর্ঘদিন ধরে রানা আইপিএস মেকারের পাশাপাশি ইয়াবা বেচাকেনায় জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution