
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৮:৩৭ পি.এম
ভূরুঙ্গামারীতে সুবিধাবঞ্চিত ৪০ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

এ উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার আশরাফুল আলম, অবসর প্রাপ্ত অধ্যাপক আব্দুল মতিন , প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম। সভায় মেশিন বিক্রি না করে সকলকে এলাকায় কাপড় সেলাই করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে প্রশিক্ষণ গ্রহন করা ৪০ নারীকে সেলাইমেশিন প্রদান করা হয়।
সেলাই মেশিন পেয়ে নাজমা বেগম জানান, মেশিন পেয়ে আমি খুব খুশি। এখন থেকে আমরা নিজেরা আয় করতে পারবো। এবং নিজেদের আয় দিয়ে ছেলে মেয়ের খরচ নিজের খরচ মেটাতে পারবো।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution