
প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৭:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ৩:০৭ পি.এম
মুনাফার ফাঁদে ‘সার কেলেঙ্কারি’, ইউএনও’র অভিযানে ৪১৬ বস্তা জব্দসহ অর্থদণ্ড

বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৫) স্থানীয় জনতার গোপন তথ্যের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ-এর নেতৃত্বে এবং পুলিশের সহায়তায় বাইপাস রোড এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ফারুক হোসেনের অগ্রণী ট্রেডার্স-এ সরকার বরাদ্দ সার অবৈধভাবে মজুদের প্রমাণ মেলে।
মোবাইল কোর্টে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী তাকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এ সময় ৪১৬ বস্তা সার জব্দ করা হয়, যা সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছেন ইউএনও।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তর কুমার দাস বলেন, জব্দকৃত সার বিতরণের দায়িত্বে থাকবেন উপজেলা কৃষি কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution