
আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডে দু'টি প্রীতি ম্যাচ খেলবে। আজ ব্যাংককে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ ০-৩ গোলে হেরেছে।


থাইল্যান্ড নারী এশিয়া কাপে নিয়মিত দল। এবার ভারতের বিপক্ষে হেরে এশিয়া কাপে খেলতে পারছে না। ফিফার র্যাংকিংয়ে তাদের অবস্থান ৫৩। সেখানে বাংলাদেশের র্যাংকিং ১০৪। বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করেছে। গত জুলাইয়ে ঋতুপর্ণা-আফিদাদের নারী এশিয়ান কাপ খেলা নিশ্চিত হয়। এরপর আজই আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন তারা। ২৭ অক্টোবর পরবর্তী ম্যাচ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution