
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৮:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৫:১৩ পি.এম
গোবিন্দগঞ্জে রাজনৈতিক মামলায় সাংবাদিক শাহ আলম সাজু গ্রেফতার

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপ পুলিশ পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের রাজমতি সুপার মার্কেট থেকে তাকে গ্রেফতার করে।
শাহ আলম সরকার সাজু দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
থানা সূত্রে জানা গেছে, বিগত ২০১৪ সালের ১৫ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর এবং নেতাকর্মীদের হত্যা চেষ্টার ঘটনায় ১১ বছর পর আওয়ামী লীগের ২২১ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে ২০২৫ সালের ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে ২২১ নং আসামি হিসেবে গ্রেফতার করা হয়। যার মামলা নং ৩৭।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
এদিকে, স্থানীয় সাংবাদিক সমাজ শাহ আলম সাজুর গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছে। সাংবাদিক সাজুকে গ্রেফতার মুক্ত সাংবাদিকতার উপর হস্তক্ষেপ বলছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে মামলা থেকে তাঁর মুক্তি দাবি করেছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution