
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা তৃণমূলে ছড়িয়ে দিতে গণসংযোগ কর্মসূচি করেছেন বিএনপি নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ৩১দফার লিফলেট বিতরণ করা হয় পথচারী, যানবাহন চালক ও ব্যবসা প্রতিষ্ঠানে।
এতে নেতৃত্ব দেন নীলফামারী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল। জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজ, পলাশবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক শাহ, লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকবর আলী, ইটাখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পরে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা মিছিল করেন নেতা কর্মীরা।
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা উপস্থাপন করেছেন। এই ৩১দফার মধ্যে রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে। বলেন, আগামী নির্বাচনে প্রার্থী যেই হোক না কেন ধানের শীষে ভোট এবং ৩১দফা ছড়িয়ে দিতে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আমরা তৃণমূলে কাজ করছি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution