
বৃষ্টির আগে বেশ ধীরগতির ব্যাটিং করেছে বাংলাদেশ। বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ্য প্রায় অর্ধেক হয়ে যাওয়ায় রানের গতি বাড়ায় বাংলাদেশ। তবে ততক্ষণে আর খুব বেশি ওভার বাকি নেই। মিডল অর্ডারে সোবহানা মোসতারি দারুণ ব্যাটিং করেছেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের ফলেই তিন অঙ্ক ছুঁতে পেরেছে বাংলাদেশ।
১২ ওভার ২ বলের খেলা শেষে আবারো বৃষ্টি হানা দেয়। তাতে বেশ কিছু সময় নষ্ট হয়। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ২৭ ওভারে। বৃষ্টি পর খেলতে নেমে রানরেট বাড়াতে গিয়ে ফিরেছেন নিগার সুলতানা জ্যোতি। ২৪ বলে ৯ রান করেছেন অধিনায়ক। এরপর উইকেটে এসে দারুণ ব্যাটিং করেছেন সোবহানা। ২১ বলে করেছেন ২৬ রান। এ ছাড়া ৫৩ বলে ৩৬ রানের ইনিংসে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন শারমিন আক্তার।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution