
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৬:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ৫:৪২ পি.এম
পাঁচদফা দাবিতে নীলফামারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।
জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী-০২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-০৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী ও নীলফামারী-০৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বক্তব্য দেন।
সমাবেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও আগামী নভেম্বরে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম অত্যাচার, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানানো হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার সভাপতির বক্তব্যে বলেন, জুলাই জাতীয় সনদ ঘোষিত হয়েছে এখন আমরা এর সাংবিধানিক স্বীকৃতি চাই। গণভোট চাই নভেম্বরে।
দেশের মানুষ ২৪’র গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন দেখতে চায়। সরকারের কাছে আমরা দাবী জানানো দেশের মানুষের এই দাবী দ্রæত পূরণ করুন।
জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের নেতা কর্মীরা কেন্দ্র ঘোষিত এই কর্মসুচিতে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution