
গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধারাকে অব্যহত রেখে নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।এসময় নেতাকর্মীর হাতে ব্যানার ফেস্টুন শোভা পায়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা মহিলা দলের সভাপতি মোছা. রেশমা সুলতানা,সাধারণ সম্পাদক মোছা. মোসলেমা বেগম লিলি কায়কোবাদ, জেলা যুবদলের সভাপতি মো. রায়হান কবীর, সাধারণ সম্পাদক মো. নাদিম আহমেদ সহ উপজেলা ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা।
বক্তব্যে বক্তারা বলেন, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াওআগামী সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় প্রতিক ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান বক্তারা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution