
যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌরসহ তার সকল সহযোগী, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। মঙ্গলবার সকালে ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মুনাজাত করা হয়।
দোয়া মুনাজাত শেষে ধনবাড়ী বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেন তারা। এসময় ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি এম আজিজুর রহমান, সহ সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী,উপজেলা যুব দলের আহ্বায়ক আলী আল শাফি রিমু, সদস্য সচিব ফেরদৌস ফকির রতন, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী জীবন, সদস্য সচিব মেহেদী হাসান লিটনসহ যুব দল সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution