
‘মিলিত প্রাণের কলোরবে অশুভের বিনাশ হবে’ এই শ্লোগানকে নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাাইবান্ধা জেলা সংসদ উদীচী’র ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজনে ছিলো আলোচনা, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা। বুধবার সন্ধ্যায় গাইবান্ধা শহিদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানটি বৃষ্টির কারণে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্থানান্তরিত হয়। পাবলিক লাইব্রেরিতে উদীচীর সকল সদস্য ও গাইবান্ধার কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিকজনদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে মিলনায়তন।
গাইবান্ধার জনপ্রিয় বাচিক শিল্পী ও উদীচী গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক শিরিন আকতারের উপস্থাপনায় আলোচনা করেন পরিবেশ আন্দোলনের নেতা ও উদীচী গাইবান্ধা জেলা সংসদের উপদেষ্টা ওয়াজিউর রহমান রাফেল, উদীচী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এবং রাজনীতিক মিহির ঘোষ। প্রগতির কবিতা আবৃত্তি করেন গাইবান্ধার বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিষ দাস দেবু, বাচিক শিল্পী গৌতমাশিষ গুহ সরকার এবং শিরিন আকতার।
গাইবান্ধা উদীচী’র শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন বরাবরই দেশে সুনাম অর্জন করে আসছে। এ অনুষ্ঠানেও দলীয় নৃত্য পরিবেশিত হয়েছে। ডুয়েট নৃত্য পরিবেশন করেছেন উদীচীর নৃত্য প্রশিক্ষক আমিনুল ইসলাম আকন্দ ও রাতিলা এবং একক নৃত্য পরিবেশন করেছেন লাবিবা। সংগীত পরিবেশন করেছেন গাইবান্ধার বিশিষ্ট সংগীত শিল্পী শাহ মশিউর রহমান, ভাওয়াইয়া গানের শিল্পী সিরাজুল ইসলাম সোনা, গণসংগীত শিল্পী রনজিৎ সরকার ও চুনি ইসলাম, গাইবান্ধার লালন কন্যা খ্যাত সোমা সেন এবং উদীচী দারিয়াপুর শাখার মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ গণসংগীত পরিবেশন করেন।
এছাড়াও দারিয়াপুরের উদীচী’র কর্র্মীরা দলীয়ভাবে গণসংগীত পরিবেশন করেন। যন্ত্র সংগীতে ছিলেন গাইবান্ধার বিশিষ্ট তবলা শিল্পী মাহমুদ সাগর মহব্বত এবং কি বোর্ডে এস এম স্বাধীন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution