

নেপালের জনপ্রিয় সংগীতশিল্পী নীতু পাউডেলে মারা গেছেন। জানা গেছে, নিজের শরীরে আগুন দিয়ে নির্মমভাবে আত্মহত্যা করেছেন তিনি। গত ২৪ অক্টোবর সকালে কীর্তিপুর হাসপাতালের নেপাল ক্লেফট অ্যান্ড বার্ন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
নেপালের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাঠমান্ডু জেলা পুলিশ সুপার পবক কুমার ভট্টরাই জানিয়েছেন, নীতু তার শরীরে পেট্রোলে ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পুলিশ আরও জানিয়েছে,গায়িকার মৃত্যুর পর গায়ক বাবুল গিরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

বাবুল ও নীতু আট বছর ধরে সম্পর্কে ছিলেন। গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন নীতু। আর্থিক সহযোগিতা এবং স্টুডিও পরিচালনায় সহযোগিতা করেছেন তিনি। তবে সাম্প্রতিক তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। ক্রমশ ফাটল ধরতে থাকে। স্টুডিওতে সম্পর্কের জটিলতা নিয়ে প্রায় কথা চলতে থাকে।
সহশিল্পী ও দীর্ঘদিনের সঙ্গী বাবুলের সঙ্গে দ্বন্দ্বের কারণে শরীরে আগুন দিয়েছিলেন নীতু। আত্মাহত্যার আগে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি উদ্বেগজনক বার্তা দিয়েছিলেন প্রায়ত এই গায়িকা। গায়িকার মর্মান্তিক মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছাঁয়া নেমে এসেছে। এ ঘটনায় গায়ক বাবুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে। দেশটির পুলিশও একটি মামলা দায়ের করেছে। মামলার তদন্ত চলমান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution