
রংপুরের কাউনিয়া উপজেলার চরনাজিরদহ গ্রামে ফুলমামুদ আলী (৪৬) কীটনাশক পানের ফলে মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার হারাগাছ ইউনিয়নের চরনাজিরদহ গ্রামের মৃত ইব্রাহীম আলী এর ছেলে ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফুলমামুদ আলী কিছুদিন যাবত মানসিক ও পারিবারিক সমস্যার কারণে হতাশাগ্রস্ত ছিলেন এবং বিভিন্ন সময় আত্মহত্যার ইঙ্গিত দিতেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি পরিবারের অগোচরে নিজ ঘরে কীটনাশক পান করেন।
বিষক্রিয়ার যন্ত্রণায় চিৎকার করলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসকরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন, যেখানে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহের প্রকৃত কারণ তদন্ত করছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution