
"গর্ভবতী মায়ের সেবা করি, সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করি" এই স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার রাতে মধুপুরের মির্জাবাড়ী কর্নেল আজাদ সমর্থক বিএনপির দলীয় কার্যালয়, মধুপুরের দূর্গাপুর ও মধুপুর পৌরসভার কর্নেল আজাদ সমর্থক বিএনপির দলীয় কার্যালয়ে গর্ভবতী মায়েদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
গর্ভবতী মায়েদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন-টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অব. লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ। খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
তবে, যদি গর্ভাবস্থায় মায়েদের সুষম পুষ্টিকর খাদ্য নিশ্চিত না হয় তাহলে পরিপূর্ণ সুস্থ সবল শিশু জন্মদান সম্ভব নয়। তাই প্রত্যেকেরই উচিত গর্ভাবস্থায় মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি, যা সুস্থ শিশু জন্মদানে সাহায্য করে বলে তিনি আরোও নানা মুখি পরামর্শমূলক কথাবার্তা তুলে ধরেন। বিতরণ অনুষ্ঠানে মধুপুর-ধনবাড়ীর কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠি বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution