
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৯:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১২:৪৩ এ.এম
হাতীবান্ধায় দৈনিক সকালের বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রবিবার (২ নভেম্বর) রাতে উপজেলার মোহনা টেলিভিশন অফিসে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন,হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল হক,রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তফা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদকও আনন্দ টেলিভিশনের আব্দুর রহিম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজি আসাদুজ্জামান খোকন,মোহনা টেলিভিশনের প্রতিনিধি সুমন খান,আরটিভি প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন,সিনিয়র সাংবাদিক হাসান,বার্তা২৪ লালমনিরহাট জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুন,কালবেলার হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি তমাল কান্তি রায়, ডেল্টা টাইমস প্রতিনিধি মাজারুল ইসলাম রিফাত সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে বক্তারা বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক সকালের বানী অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত সবাই পত্রিকার অগ্রগতি ও সাফল্য কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution