

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাকৃতিক দুর্যোগ বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০৩ নভেম্বর) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রভাতী প্রকল্পের ডিডিএম কম্পোনেন্টের উদ্যোগে ইফাদ (ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট) ও রাইমস (রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম)-এর সহযোগিতায় স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার ভার্চুয়ালী কর্মশালায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে ডিডিএম কম্পোনেন্ট জি.আই.এস স্পেশালিষ্ট আসিফ মাহমুদ অনিক বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার ও উপ-সহকারী প্রকৌশল তন্ময় কুমার দত্ত সহ জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, দুর্যোগ সম্পর্কে আগাম পূর্বাভাস ও প্রস্তুতি গ্রহণ করা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution