
কুড়িগ্রামের রাজারহাটে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৪’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। সোমবার দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের গুদাম চত্বরে কৃষকদের মাঝে প্রণোদনা বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার মো. আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল হাসানসহ সুবিধাভোগী কৃষক-কৃষানি।
২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হর বীজ বরাদ্দ হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাইপুন্নাহার সাথি বলেন, প্রণোদনা মূল লক্ষ্য হলো রাজারহাট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের উৎপাদন বাড়ানো এবং তাদের অর্থনৈতিক সহায়তা করা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution