
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১০:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৬:৪৫ পি.এম
কাউনিয়ায় সার ও বালাইনাশক ব্যবসায়ীদের সভা

রংপুরের কাউনিয়া উপজেলায় সার ও বালাইনাশক ব্যবসায়ীদের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কাউনিয়া উপজেলা খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়ী সংগঠনের সভাপতি মেনাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউনিয়া রেল বাজার ব্যাবসায়ী মোঃ মিজানুর রহমান, ব্যাবসায়ী মশিউর রহমান, মহির উদ্দিন জাহিদুল ইসলাম জসিম সহ আরো অনেকে।
সভায় উপস্থিত ব্যবসায়ীরা সার ও বালাইনাশক ব্যবসায়ীদের নানান সমস্যা, বাজার স্থিতিশীলতা, সরকার নির্ধারিত দামে বিক্রি এবং ভেজাল সার ও বালাইনাশক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, কৃষক যাতে ন্যায্যমূল্যে সঠিক মানের সার ও কীটনাশক পেতে পারেন, সে বিষয়ে সবাইকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন এলাকার সিনিয়র ব্যবসায়ী, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution