
দিনাজপুরের ঘোড়াঘাটে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। গোখরার কামড়ে আহত এক ব্যক্তি নিজের জীবন বাঁচাতে কামড়ানো সাপটিকে ব্যাগে ভরে নিয়ে হাসপাতালে এসে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন দায়িত্বরত চিকিৎসক ডা. আহসান হাবীব। এই ঘটনা এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।
ঘটনাটি ঘটেছে, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার বুলাকীপুর শালিকাদহ এলাকায়। আক্রান্ত সুধাংশু শীল (৫০) পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা কবলি পাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন নরসুন্দর। স্থানীয় বাসিন্দা তরুণ শীল জানান, ঘটনার দিন সন্ধ্যায় কাজ করা শেষে বাড়ি ফেরার জন্য শালিকাদহ নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিলেন সুধাংশু সহ কয়েকজন এলাকাবাসী। এ সময় তার বাম হাতের বগলের নীচে একটি ছাতা ছিল।
হঠাৎ একটি সাপ ছাতার মধ্যে থেকে বের হয়ে তার হাতে কামড় দেয়। পরে স্থানীয়রা সাপটি ধরে ব্যাগে মধ্যে ভরে নেই এবং দ্রুত সুধাংশু কে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। স্থানীয়রা আরও জানান, সঠিক চিকিৎসা ও প্রজাতি শনাক্তে সহায়তার জন্য সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন বলে জানান স্থানীয়রা। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসান হাবীব জানান, গেল রোববার সন্ধ্যায় জরুরি বিভাগে একজন রোগী আসেন। সেসময় তাঁরা জানায়, রোগীকে সাপে কামড়িয়েছে।
আমারও দেখে তাই মনে হয়েছে। পরে বাহিরে এসে দেখি তাঁরা পলিথিনে ব্যাগের মধ্যে ভরে সাপটিকে এনেছে। সাপটি গোখরা সাপ ছিল। সাপে কামড় দিলে রোগী যে লক্ষণ গুলো হয় যেমন চোখ মেলাতে পারছিলেন না, অস্পষ্ট কথা বলছিলে, মানুষ চিনতে পারছিলেন না, ঘাড় সোজা করতে পারছিলেন না, শ্বাস কষ্ট হচ্ছিল, পালস এবং অক্সিজেন স্যাচুরেশন কমছিল এবং কামড় স্থান অনেকটা ফুলে গিয়েছিল। নিশ্চিত হওয়ার পরপরই এন্টিভেনাম দিয়ে চিকিৎসা শুরু করা হয় এবং এক ঘণ্টা পরই ওই ব্যক্তি সবাইকে চিনতে পারে এবং উঠে দাঁড়াতে পারেন। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং আমাদের পর্যবেক্ষণে আছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution