
জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু’র গত বুধবার বিকেলে পার্বতীপুর শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেন- জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে।
পার্বতীপুরের মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের রাজনীতিই আমরা করতে চাই। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে বলেন, জনগণের হাতে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দেওয়া। আমরা চাই অবাধ নির্বাচন, স্বাধীন বিচারব্যবস্থা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানবাধিকারের নিশ্চয়তা। গণতন্ত্র ফিরিয়ে এনে একটি ন্যায়ভিত্তিক ও জনগণের বাংলাদেশ গড়াই আমাদের প্রতিশ্রুতি। এসময় পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution